প্রিয়া
- Nil Roy

প্রিয়া তুই এমন কথা মুখে বলিস না,
প্রিয়া তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা।

ভালবেসে কাছে এসে
উড়ে গেলি অন্য আকাশে
প্রিয়া তুই ছাড়া শূন্য এ জীবন,
যন্ত্রণার মোহনায় ফেলে
তুই গেলি কোথায় চলে
প্রিয়া বুকের মাঝে যে সহস্র প্লাবন।

প্রিয়া তুই এমন কথা মুখে বলিস না,
প্রিয়া তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা।

অচেনা কোন এক ধুলোমাখা গলিতে
তোকে এসেছি নির্বোধ হয়ে খুঁজতে
প্রিয়া আমি যে পথ চিনিনা,
নীরব এই পরিবেশে মাঝে মাঝেই
কেন কে জানে শুধু তোরই গন্ধ পাই
প্রিয়া তুই লুকিয়ে থাকিস না।

প্রিয়া তুই এমন কথা মুখে বলিস না,
প্রিয়া তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা।

ভিড়ের মাঝে তোকে দেখে
গিয়েছিলাম অনেক স্বপ্ন মেখে
প্রিয়া আমি তোকে নিশ্চই চিনতে ভুল করবনা,
আমায় না চেনার ভান করে
তুই চলে গেলি বহু দূরে
প্রিয়া আমার জন্য একটুও অপেক্ষা করলিনা।

প্রিয়া তুই এমন কথা মুখে বলিস না,
প্রিয়া তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026