মুক্তির মিছিল
- শরিফুল ইসলাম - মুক্তির মিছিল

মৃত্যুর কাফেলা আসছে উড়ে করতে বিনাশ
বিষাদ বেদনায় পিতার কাঁধে পুত্রের লাশ।
কর্পূর মাখা কাফনে স্বজনের আহাজারী বিষাক্ত নিঃশ্বাস
ঝরা পাপড়ির কালো বসন্তে মৃদুহাসে ইতিহাস।
ধোঁয়ার কুণ্ডলী করে দাপাদাপি সেজে মহারাজ
মিথ্যাকে মানুষ লালন করে, সত্যের মানুষ আজ।
অত্যাচার,জুলু্‌ম, রক্তপাত, মানুষে মানুষে দ্বন্দ্ব
মুক্তিকামী চেতনাই রবে সংগ্রাম, যুদ্ধ হবে না বন্ধ।
সমাজে অন্যায় অবিচার শাষন ত্রাষণ ভয়
অসহ্য অঙ্গারে দগ্ধিত বর্ধিত শত মজলুম রয়।
রক্তের বান ডেকেছে আজ বাংলার প্রান্ত ছেয়ে
মুক্তির নেশায় উম্মাদ হয়ে আসছে কালানল বেয়ে।
কে রোধে আজ, সকল রুদ্ধ দ্বারের খুলে দাও খিল
আঁধারের কপাট ভেঙে বেরিয়ে এসেছে মুক্তির মিছিল।।
রক্ত, লাশে চলছে হলি খেলা যেন এক মৃত্যুপুরি
স্বাধীন বাংলার স্বাধীন মানুষ, এ বাংলা নিয়ে গর্ব করি।
বাংলার গর্ব বাংলায় ফিরিয়ে আনবো অশুভ ছায়াই মেরে তালা
হে ষোল কোটি জনতা কাঙ্খিত বিজয়ে জ্বালাতে হবে আলা।
অগণিত মানুষের আর্তনাদ থাকবে না আর বঙ্গ ভূমে
মুক্তির মশাল উড়াতে হবে থাকবে না কেউ ঘুমে।
দুর্গন্ধযুক্ত বিষাক্ত ছায়াই দেশ জুড়ে করছে কিলবিল
জনবন্যায় আজ ভেসে যাবে সব, বেরিয়ে এসেছে মুক্তির মিছিল।।
১১।০৯।২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026