মনের লিপি
- Nil Roy
দেখা হল কোন সন্ধিপূজার সায়াহ্নতে,
অষ্টমীর অমৃতাংশু নেমেছিল তখন উতল উঠানেতে।
ফুটেছিল শিউলি; সেই শীতল শশিপ্রভাতে।
দুটি স্রোতের সন্ধি হয়েছিল, হয়ত কোন মমতার মোহনাতে!
তোমার আমার প্রথম পরিদর্শন; এমনই সন্ধিপূজার সায়াহ্নতে।
নদীর নীর ছিল নির্মল,
প্রণয়ের পরশে ফুটেছিল কত পঙ্কজ।
দেখা হল কোন সন্ধিপূজার সায়াহ্নতে-
অষ্টমীর অমৃতাংশু নেমেছিল তখন উতল উঠানেতে।
নিঝুম নিশীথে সস্নেহ সমীরণ কানে কানে বলে যায়-
-এই আঁধারের আলাপন
-আঁকা থাকবে আজীবন।
আজ হৃদয় হারাবার দিন, প্রণয় প্রদানের ক্ষন,
কম্পমান কলিজায়, নীরব এ দু নয়ন!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।