প্রেম
- Nil Roy

ভালো অনেকেই বাসে আমায়;
তবুও তোর মত ভালো কেউ তো বাসেনা-
পথ চেয়ে অনেকেই থাকে আমার;
তবুও প্রতীক্ষার পীড়নে কারও আঁখিতে অশ্রু দেখিনা?!
তুই যেদিন স্পর্শ করেছিলি এই স্নিগ্ধ হৃদয়...
সেদিনই প্রথম প্রণয়ের প্রসূন এল, তোর হাতের উষ্ণতায়!
এখন প্রভাত হোক বা প্রদোষে...
তুই ভেসে বেড়াস নীরদের নৌকা হয়ে আমার মনের আকাশে.
প্রথম রোদের রোশনাই তুই কিংবা অন্ধকারের অরব...
তোর মিঠে ওই হাসির সুগন্ধে মৌমাছি-রাও করে কলরব।

❍ কবিতায় ব্যবহিত কিছু শব্দের অর্থ :

পীড়ন - যন্ত্রণা
স্নিগ্ধ - কোমল বা নরম
প্রণয় - ভালবাসা,
প্রসূন - মুকুল বা কুঁড়ি
প্রভাত - সকাল
প্রদোষ - রাত
নীরদ - মেঘ
রোশনাই - আলো বা কিরণ
অরব - নীরব বা শব্দহীন
কলরব - গোলমাল বা তুমুল কোলাহল


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026