কুহেলিকা
- Nil Roy
কি করে তুমি আমায় ভুলে যাবে ?
কাজল হয়ে রয়ে যাবো,
তোমার অক্ষিপল্লবে
চোখে চোখে কথা হবে,
হৃদয়ের ভাষাতে!
যখনি ডাকবে আমার চেনা সেই নাম ধরে ?
কুহেলিকা হয়ে ধরা দেব তোমায় আপন করে!
আমার এই অনুরাগ
আদুরে যত সোহাগ
সবকিছুই তো যাবে ঝরে,
যখনি ডাকবে আমার চেনা সেই নাম ধরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।