সবুজ সরণি
- Nil Roy

মেঘাচ্ছন্ন মনের প্রাচীরে আজ রৌদ্র এসে পরেছে
চারিদিকে শুধু আলোর আবরণ,
হিম এ হৃদয় অনুভব করলো আলোর স্পর্শ
মনে হলো যেন অনেক প্রবীণ আলাপন।
তুহিন প্রহরীরা নিয়েছে বিদায়
উষ্ণ হৃদয় তাই ভালবাসা চায় ।
আবার স্বপ্নরা ছুটে যেতে চায় তোমার পাড়াতে
আকাঙ্ক্ষারা প্রহেলিকা হয়ে থাকতে চায় তোমার ঘরেতে,
এ মন হাঁটতে চায় তোমার সাথে নিঝুম রাতে কোন এক অজানা সবুজ সরণিতে !
কি অভিপ্রায়ে বলি তোমায়...
- তুমি কে আমার।
- তুমি কে আমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।