প্রিয়তমা
- Nil Roy
আকাশী নীল হাতে স্পর্শ করে ছিলে এ অন্তর,
ইন্দ্রধনুর রঙে পূর্ণ আজ নীল অম্বর।
ইচ্ছের মলয়ানিলে ভাসে কত জলমুক্,
ভাসে কত স্পর্শানুভূতি, তবে সেসব কথা এ মনেই থাকুক্।
আকাশী নীল হাতে স্পর্শ করে ছিলে এ অন্তর,
ইন্দ্রধনুর রঙে পূর্ণ আজ নীল নিরাকার।
তোমাকে চাই-
কল্পনাপ্রবণ সঙ্গীতের বিভাষে,
নতুন দিনের প্রত্যূষে,
কিংবা পূর্ণিমার কোন এক প্রদোষে,
-প্রিয়তমা........
তোমাকে চাই-
রূপকথার গল্পের ভীড়ে,
দুরে কোন এক পল্লীগ্রামের নীড়ে,
কিন্তু তুমি কোথায় গেলে উড়ে,
-প্রিয়তমা........
আকাশী নীল হাতে স্পর্শ করে ছিলে এ অন্তর,
ইন্দ্রধনুর রঙে পূর্ণ আজ নীল অম্বর।
ইচ্ছের মলয়ানিলে ভাসে কত জলমুক্,
ভাসে কত স্পর্শানুভূতি, তবে সেসব কথা এ মনেই থাকুক্।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।