মধ্যাহ্নের ট্রেন এবং মধুমিতা
- Nil Roy

আচমকা তোমার সাথে দেখা
মধ্যাহ্নে-
ট্রেনের কামরায়-
আমার অবুঝ দৃষ্টির মাঝে
তোমার কাজল রাঙা কনীনিকা দিয়ে
প্রেমের রঙ মাখিয়ে
নেমে গেলে তুমি পরের স্টেশনে।

সাদা এক রুমাল হাতে
তুমি হাঁটতে শুরু করলে লাল মাটির রাস্তা ধরে,
তোমার সাথে সাথে চলে যাচ্ছে
আমার দ্রুতস্পন্দিত হৃদয়,
আমার নীলাভ ভালবাসা,
চলে যাচ্ছে,
আমার মনের মাঝে জমা সুপ্ত বাসনা,
আমার একমুহূর্তের সহস্র স্বপ্নরা।

এখন আমি কি করবো-
আমার যে সবকিছুই শেষ,
আমার মুখ যে নির্বাক
আমার শরীর যে শীতল হয়ে গেছে,
লাল মাটির রাস্তার দিকেই
আমার মনটা যে পরে আছে,
ট্রেন আবার দ্রুতবেগে চলতে শুরু করে,
কোন এক অচেনা গন্তব্যকে লক্ষ্য করে
আমার কোন গন্তব্য নেই
আমার কোথাও যাওয়ার নেই।

শুুধুমাত্র এক পলকেই
তুমি করেছো আমার এই মন হরণ,
অনন্তকাল পরেও - "তুমি কি বুঝবে এই আবেগ প্রবণতা",
কে তুমি মধুমিতা,
আর কখনো কি অনুভব হবে এমন মধুর স্পর্শতা,
আবার কি দেখা হবে কখনো তোমার সাথে
এমনই কোন এক ট্রেনের কামরায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।