শরতের আকাশে তোমার পত্র
- Nil Roy

আকাশের বুকে শুভ্র তুলোর মতো মেঘ,
যাযাবরের মতো ঘুরে বেড়ায়।
সাগরের থেকে একরাশ নীল জলীয় তুলে,
বিশাল আকাশের ত্রিপলে
সাদা মেঘের পৃষ্ঠায় লেখা হয় তোমার পত্র।
নীল স্বপ্নেরা জড়ো হয়,
তোমার আঙিনায়,
তোমার জানালায়।
বাইরে এসো তুমি,
জানালা খুলে দেখো।
সাদা মেঘের খাতাতে নীল কলমে লেখা শরতের পত্র।
এই শরত ঋতুতে-
নদীর বাঁকের কাশফুল, সবুজ নীলের পরিবেশ, রামধনুর রঙের প্রভা,
সবাই তোমাকে ডাকে,
তুমি দেবে তো সাড়া তাদের ডাকে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026