আমার প্রেমিকা
- রাসেল রুশো - গোপন প্রেম
আমার প্রেমিকার বর্ণনা চেয়েছিল জনৈক সহপাঠী,
তখন ভেবে পাইনি, আজও ভেবে পাই না।
কখনো সে গোলাপ, জবা ; কখনও কাঁঠালিচাপার সুঘ্রাণ।
কখনো মাতাল জোয়ার, প্রেমের উপাখ্যান।
এখনও দিতে পারিনা তার সঠিক কোনো বর্ণনা।
সে পড়ন্ত বিকেলে উড়ন্ত নীল ঘুড়ি,
আমার ভাঙা ঘরের শান্তির দেবী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।