প্রহেলিকা
- মাহফুজ ইসলাম সাকিব

আমায় অলিক ভেবে
তোমার মনের নাবিক করে রেখেছিলে।
জলদস্যুর আগমন ঘটিয়ে
বিদায় না করলেও পারতে।
নিরেট যাতনায়
স্থবির থাকতে হইত না!

বৃহস্পতি আসে, বৃহস্পতি যায়—
তোমার স্মৃতি এতটাই প্রবল,
যেমন মার্চের রোদ্দুরে তৃষ্ণার্ত প্রেমহীন হৃদয়
যখন এপ্রিলের কোমল বৃষ্টিস্নাত প্রেমের ছোঁয়া পেয়েছিল।

মৃত্যু গলায় আটকে আছে।
আর তুমি বলছ—
দুঃখ কেন হজম হয় না,
সহ্য ক্ষমতা এত মৃদু কেন।

নিরেট যাতনার বক্ষে
তুমি দুঃখ ঠাঁই দিতে চাও!
হে প্রভু—
আমার হৃদয়কে
অন্ধকারের আবডালের শেষ প্রান্তের সন্ধান দাও,
নয়ত—
আমায় মুক্তি দাও।


২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026