অবেলার সুর
- রাসেল রুশো - গোপন প্রেম
স্মৃতির ভাগাড়ে প্রেরণা খুজছি ইতি উতি অবেলায়,
মানস আয়নায় নিজেকে মাপছি তোলা আনায়।
স্মৃতির চাদরে শ্যাওলা জমেছে পরতে পরতে,
বাউন্ডুলের চড়ুইভাতি চলছে যায়না ধরতে।
স্বযতনে সাজিয়ে স্মৃতির এ্যালবামে রাখা শত বরষার আচড় পড়ে, আজ দেয়াল বন্দী পাখা।
ছুটির দিনে এক ছুটে মেঘ,নৌবিহারে পাল তোলা;
মনগগনের দেশে ডানা মেলা চিল,
কোথায় আজ হারালে কোথায়? এমন বধির হয়ে গেছে কান; শোনেনা অদূরের মনের কান্না।
কাননে ছোট পাখিটা আজ ধরে নাকো কোন বায়না।
বয়সের চাদরে মুড়ে দিয়ে নিজেকে করছি বিলাপ হররোজ ; অচেনা বিভ্রম নিত্য সঙ্গী তাই অভয় করছি খোঁজ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।