পংকজ চন্দ্র শীলের লেখা
- পঙ্কজ শীল - খোকনসোনা
খোকনসোনা
খোকনসোনা খেতে বসল বিড়াল আসল তখন
ইদু্ঁর এসে হাজির হল বিড়াল মাছ নেয় যখন।
ইদুঁর ভাবল,আমিও খাব তাই এগিয়ে এলো
বিড়াল এসে ইদুঁরকে ভাই,কামড়ে নিয়ে গেলো।
বিড়ালও নাই-ইদুঁরও নাই খোকা দিল কেঁদে
মা বললেন কাঁদিসনে বাপ,বিড়াল রাখবো বেঁধে।
দড়ি আনল বিড়াল বাঁধতে কুকুর তখন এলো
বিড়াল বাঁধা হলোনা আর কুকুর দড়ি নিলো।
কুকুরের পিছে ছুটে চলল হামিদ বাড়ির গৌরে,
কুকুর রেগে করলো তাড়া পালায় খোকা দৌড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।