জানো আজ তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে
- Nil Roy
জানো আজ তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে,
বারবার মনে হচ্ছে,
তোমার মনে হয়তো ভালোবাসার অভাব রয়েছে।
জানি তোমার আপনজন, বন্ধু-বান্ধব
সবাই তোমাকে খুব ভালোবাসে,
সুখ-দু:খের সময় তারা সব সময় থাকে তোমার পাশে।
তবুও বারবার মনে হচ্ছে,
তোমার হয়তো একটু অন্যরকম ভালোবাসার প্রয়োজন আছে।
যে ভালোবাসার উপর ভিত্তি করে ,
তোমাাকে যত্ন করবো;
রঙিন স্বপ্ন দেখাবো;
শত অভিমানের মাঝেও তোমার হাত ধরে থাকবো;
তুমি যখনই আঁধারে হারাবে তোমার ছায়া হবো।
জানো আজ তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে,
বারবার মনে হচ্ছে,
তোমার মনে হয়তো ভালোবাসার অভাব রয়েছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।