রাজ্যটি আমার প্রেমিকার
- দ্বীপ সরকার

জোনাকীর পিঠ থেকে যখন ধেয়ে আসে
আঁধারের পালক
চারপাশ বিবস নগরীর ঘুম নামে তখন
অথচ রাতগুলো শুনতে চায়নি কখনো
বেদখল হওয়া একটা রাজ্যের গল্পোঃ

প্রেমিকাকে একদা একটা রাজ্যই ভাবতাম-
যার কেশগুলো বেয়ে নেমে আসতো
অমাবস্যার তৈলচিত্র,
মন থেকে ফলতো লেজকাটা টিকটিকির
মতোন রক্তহীন ফসল,
সে কিনা ভুল বুঝে অমাবস্যার চরিত্রে
সতীত্বের প্রশ্ন তোলে আজ।
জানোতো,অমাবস্যা নামলেই
যাদুকরেরা নেমে আসে ঈশ্বরের পায়ে,
জঙ্গল হয়ে ওঠে ভয়ানক ঘুঙুর পরা বঁধু।

এসো হে ব্যক্তিগত আমার পোষা পাখি-
এই আঁধার, এই জঙ্গল ছেড়ে
দুজনেই উড়ে উড়ে সঙ্গম শিখি
মনুষত্বের পিঠে চরে মানুষ হয়ে উঠি।

লেখাঃ৩/১১/১৬ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026