সঙ্গী-ভ্রষ্টা অনাথ কন্যা
- সুদীপ্ত সরকার

হয় থাকো নতুবা ভদ্র ভাবে চলে যাও ৷
তুমি হয়তো জানো না চেংড়িটি কী করছে ৷
সে শর্ষের ক্ষেতে গুনগুনিয়ে গান করছে ৷
সুরটা বেশ সুন্দর কিন্তু ভাষাটা বুঝতে পারলাম না ৷

বৈকালে সে যেন কোথা থেকে হাঁপিয়ে এল ৷
মাথায় বোঝা দুয়েক শর্ষে নিয়ে চলে গেল ৷
রাশি রাশি আধো-আলো তাকে মিশিয়ে দিল ৷
বাসা তার কোথায় আর এতক্ষণই বা সে কোথায় ছিল ?

পরদিন ঊষাতে বাবুর বাগান দিয়ে সে আসছিল ৷
আমি তাকে সুধালাম--তোর নাম কি ছুঁড়ী ?
সে অস্পষ্ট কিছু বলার পর বলল--দীপমালা ৷
আর সেই অস্পষ্ট কথার মানে ছিল--অনাথ ও দিনমজুরী ৷

ইতিহাস তার জানতে পারলাম ৷
তথা হতে প্রস্থান করলাম ৷
দূর থেকে তাকে দেখলাম ৷
মুগ্ধ হয়ে আমি ফিরলাম ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।