নির্জন নদীর ধারে
- সুদীপ্ত সরকার

বসেছিলাম তোর্ষার ধারে ৷
মনে হরেক আশা নিয়ে ৷
আশা আমার গেলো উড়ে ৷
মুহূর্তের উত্তেজনা পেয়ে ৷

আঁখি মেলে দেখি চেয়ে ৷
দিচ্ছে উঁকি সবুজ বনানী ৷
ভূতহীন অদ্-ভূত হয়ে ৷
প্রবাহিত হচ্ছে পানি ৷

হঠাত্‌ পেলাম পাখির কূজন ৷
সঙ্গে ছিল অম্বু কলকল ৷
মধ্যম মধ্যম বইছে পবন ৷
এবার আশা পেল জল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।