চির-সাথী
- সুদীপ্ত সরকার
হৃদয় তোমার বেঁধেছে ডোর প্রিয়া ৷
তোমার জন্য স্পন্দিত মোর হিয়া ৷
থেকে থেকে অনুভব করি তোমাকে ৷
কাছে এসে আলিঙ্গন করো আমাকে ৷
আমরা হলাম সাত জনমের সাথী ৷
আমি তব দিয়া আর তুমি মম বাতি ৷
আমার তুমি-চাঁদনী দেখে ৷
গগন-জ্যোচ্ছনা যেত বুজে ৷
তুমি হলে আমার রাই ৷
তাইতো সদা আমি চাই ৷
সাধ করে তব সনে গৃহ আমি বাধব ৷
অনুমতি পেলে তোমায় আপন করব ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।