বর্ষার হাট
- সুদীপ্ত সরকার

ঝিরি-ঝিরি বৃষ্টি পড়ছে ৷
লোকজন কমতে লাগছে ৷
বাজার লাগে ফাঁকা-ফাঁকা ৷
হাটের চিত্র বৃষ্টিতে আঁকা ৷

মুশলধারায় বৃষ্টি পড়ছে ৷
বণিকেরা সব দোকান তুলছে ৷
পান পাতা সব গেলো ভেসে ৷
হাটের বাজার ভিজল শেষে ৷

শোনা যাচ্ছে বিদ্যুতের ধ্বনি ৷
কেঁপে উঠল মাতা ধরণী ৷
শুরু করল যাত্রা রমণী ৷
হাতে ছিল আয়না,চিরুনি ৷

সাঁঝের বেলায় বৃষ্টি কমল ৷
জল-কাদায় বিভ্রাট বাধল ৷
দূর-লোকেরা ঘোড়ায় চাপল ৷
বাকিরা সব বাসায় ফিরল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।