তন্দ্রাবতী
- সুদীপ্ত সরকার

হাওয়াতে ভেসে যাচ্ছে তোমার রঙিন ওর্ণা ৷
আমার মনের ভিতরে নামছে শ্রী-ঝর্না ৷
নয়ন বুজে চাইলে আমি তোমায় দেখতে পাই ৷
তাইতো রোজই স্বপ্নেতে তোমায় পেতে চাই ৷
তোমার চোখের চাওনি যেন অসম্ভব সত্য ৷
আশা রাখি দেখা করব তব সনে নিত্য ৷
তোমায় রোজ দেখতে পাই কল্প-বসুন্ধরায় ৷
পেয়ে তোমায় মনটি আমার নীরব কথায় হারায় ৷
তোমার ওই কোকিলকণ্ঠ সদা কানে ভাসে ৷
কথায় কথায় মুচকি দেখে হিয়া আনন্দে হাসে ৷
ধরি ধরি করেও তোমায় যায় না কভু ধরা ৷
শূন্য মনের আকাশে আনলে হাজার তারা ৷
জানি না কোথা হতে তব আগমন ৷
তুমি আশা,তুমি স্বপ্ন আর নীরব গোপন ৷
অলৌকিক জগতের রাণী,তুমি সর্ব সেরা ৷
রাজি আমি পেতে তোমায় হয়ে সর্বহারা ৷
রইবে তুমি আমাতে বাঁচবো যতদিন ৷
ছিলাম,আছি,থাকবো--আমরা স্বাধীন ৷
সুন্দর জয়ে সদা সাহসীরই হাত ৷
নিজেকে নতুন লাগে পেয়ে তব সাথ ৷
কথা দাও পাশে আছো তুমি মম সনে ৷
রেখে দিব তব কথা অশেষ যতনে ৷
অলীক সৌন্দর্যের রাণী,করি তোমার আরতি ৷
তোমায় যে যাই বলুক,তুমিই তন্দ্রাবতী ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।