তোমার অন্যমনস্কতায়
- সুদীপ্ত সরকার

তুমি তখন অন্যমনস্ক ছিলে ৷
মনটি আমার বিগড়ে দিলে ৷
তুমিই রূপের কোমল বাহার ৷
দিল হারার প্রেম পাহাড় ৷
তোমার ঢঙে নদী চলে ৷
সবুজ রাণী সদাই বলে ৷
তোমার মুখের মধুর বচন ৷
মনে আনে খুশির পার্বণ ৷
রূপ আলয়ের প্রথম রাণী ৷
আকাশ প্রেরিত অমৃত বাণী ৷
দেখে তোমায় কহে নয়ন ৷
দিবার সাথে নিশির মিলন ৷
রূপের দেশে গেলে উড়ে ৷
ভাব জগতে বন্দী করে ৷
তোমার কাছে তুমিই তুলনা ৷
করে দিলে মোকে আনমনা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।