সেই বর্ষার চিত্র
- সুদীপ্ত সরকার
মুশলধারায় বৃষ্টি পড়ছে ৷
সবাই ছুটোছুটি করছে ৷
একটি শিশু পারল না যেতে ৷
হোঁচট খেয়ে পড়ল পথে ৷
সকল মানুষ ফেলল হেসে ৷
এল না কেউ তুলতে কাছে ৷
তুললে তখন সম্মান নষ্ট ৷
ভিজলে পোশাক লাগবে কষ্ট ৷
উঠল শিশু ব্যথা পেয়ে ৷
চালার তলায় এল এগিয়ে ৷
লোকের তখন কত কথা ৷
প্রকাশ করে স্ব-মানবিকতা ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।