পথের ব্যথা
- সুদীপ্ত সরকার

আমার বুকের উপর ভর দিয়ে তোমরা চলছ ৷
আবার সব থেকে বড়ো অবহেলা আমাকে দিচ্ছ ৷
সত্যি কথা বলতে কি,তোমরা জিনিসের মর্যাদা দিতে জান না ৷
তাই অ-কারণে নিজের প্রাণটিকেও বাঁচাতে পার না ৷
ভালো হলে খাতির নেই,অশুভতে আমার দোষ ৷
মানুষ তোমরা ভেবে থাক,নেই তাতে কোনো হোশ ৷
আমার শ্রমে আমি অটুট,খাটাও ততোধিক ৷
সুযোগসন্ধানী তোমরা সবাই,শত পেলে আনাই ঠিক ৷
আমার কষ্ট মুছে দেয় গগনের অন্ধ বৃষ্টি ৷
দেখেও আবার না দেখ;কর তাদের সৃষ্টি ৷
একবার তৈরি করে চালাও বারবার ৷
তার মাঝে ক্ষতি হলে কত কি বলার ৷
জানতে চাও না তোমরা,তোমাদের কত যে কাজ করি ৷
বুকের ব্যথা রেখে বুকে অ-সহায়ে মরি ৷
মাঝে মাঝে কেটেছ নালা,স্বার্থের দিক ভেবে ৷
একবার উচ্চ চাপ দিয়ে দেখ যা ঘটবে ৷
এসপার-ওসপার পারাপারে দিচ্ছ মৃদু চাপ ৷
পারছি না দিতে আমি জেনেও অভিশাপ ৷
মধ্যে মধ্যে সুবিধার্থে বাতি,নকশা লাগাও ৷
ব্যথার উপর চাপ দিয়ে আমায় বোকা বানাও ৷
বিরুদ্ধাচরণ করাটা আমার স্বভাব নয় ৷
যেমন করো তোমরা,যদা নিজের কিছু হয় ৷
নিজের বেলায় ষোলোআনা হিসেব বুঝে নাও ৷
আমার ক্ষেত্রে আঁকা-বাঁকা কত জোড়া লাগাও ৷
দেখছ আমি পারছি না ওজনখানি বইতে ৷
যাবে যাবে বলে সদাই বাধ্য কর সইতে ৷
অনাথ পরিচয় পেয়ে করছ অপরাধ ৷
বুঝবে সেদিন,যেদিন আমি করবো কুপোকাত ৷
কথায় কথায় দুর্ঘটনাতে আমার অপমান ৷
শাক দিয়ে মাছ ঢেকে ভাবছ নিজেরা মহান ৷
দেবো না বাধা যদি তোমরা চলো ঠিকমতো ৷
বাঁচবো আমি,বাঁচবে তোমরা আর আছে যত ৷
কাঁচা-পাকা ভেদাভেদ ভুলে এক সাথে ৷
দিবা-নিশি সদা চলো;চলো অবাধে ৷
নিজেরা হারাতে পারো,হারাবো না আমি ৷
অন্যের প্রতি মর্যাদা দিয়ে হও দামী ৷
আমি বিনা তোমরা নেই কিন্তু তোমরা ছাড়া আমি স্বাধীন ৷
ভুলে যাওয়া অতি সহজ আর মনে রাখাই কঠিন ৷
দুনিয়া ভ্রমণে সবার আগে হয় দরকার ৷
তবে কেন আজ নেই মোর নামে কোনো পুরস্কার ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।