আমার চাঁদনী
- সুদীপ্ত সরকার
আমার চাঁদ আজ এসেছে নজর ৷
নিশি রাণী তুমি তাঁকে করো সমাদর ৷
ছেয়ে গেলো সে আমার দুই নয়নে ৷
রেখে দেবো চাঁদনীকে নিজ-গোপনে ৷
আশা আছে মনেতে নতুন নতুন ৷
বেরে গেলো ভালোবাসা তার শত গুণ ৷
কোথাও তৃষ্ণার্ত না থেকে যায় এই ভালোবাসা ৷
মোর তরেই তব এই ধরণীতে আসা ৷
কখনও ঠোঁট তোমাকে স্পর্শ করেনি ৷
এমন আশা কখনও পূরণ হয়নি ৷
এখন তো শুভ লগ্ন খেলা করবে ৷
তব সনে মম মন-মিলন হবে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।