তুমি বলেই পারলে
- সুদীপ্ত সরকার
ছিল মোর যার প্রতি বিশ্বাস ৷
মোকে ব্যতিরেকে সে নিচ্ছে নিশ্বাস ৷
যদা ডুবেছিল মন-নৌকা গোপনে ৷
কিনারা ছিল তার অতি সামনে ৷
এইটাই বুঝি ভালোবাসার মানে ৷
কথা দিয়েও রইল না মোর সনে ৷
প্রেম-নেশায় করেছিলাম এক তাসের ঘর ৷
ভেঙে দিয়ে হলে তুমি মোর থেকে পর ৷
বাঃ ! প্রণয়নে এমনও হয় কথা ৷
কেউ হাসে কাউকে দিয়ে শত ব্যথা ৷
ছিল না তো মনে আশা হবে যে এমন ৷
বেঁচে থেকেও আমি সদা পালছি মরণ ৷
এমনও হয়ে যাচ্ছে এই দুনিয়াতে ৷
বন্ধু,বিশ্বাস উভয়েই রয়েছে তাতে ৷
এ তো ছিল আমার সেরা বদ-নসিব ৷
পেয়েও তাই পেলাম না আমি মন-হাবিব ৷
জানি,এভাবেই জগতে মোকে থাকতে হবে ৷
নিঃসঙ্গতার দংশনকে একমাত্র সাথী ভেবে ৷
যাহা ছিল মোর এই জীবনে কম ৷
হবে না পূরণ তা সারাটি জনম ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।