ভালোবাসার চাতক-পাখী
- সুদীপ্ত সরকার

মরণ এলে যেভাবে কেউ প্রাণ চায় ৷
তদ্রূপে আমি শুধু চেয়েছি তোমায় ৷
তুমি পলকে রেগে গেলে আমার মনে হয় ৷
দেহ হতে জীবন যেন আলাদা হয়ে যায় ৷
ক্ষণিকের তরে সুধাও মোর বাসনা ৷
কে আছে অন্তরে,কার জন্য মন আনমনা ?
যাকে আমি চাই সে তো কোনো দেবী নয় ৷
তবে যুগের থেকে আলাদা তার পরিচয় ৷
আমার স্বপনে যে সদা সাজতেছে ৷
সে-ই তো তুমি,মন যাকে আজীবন ভেবেছে ৷
নিয়ে যাবো তোমাকে,আমি সেই স্থানে ৷
কান্না হাসি,নিঃসঙ্গতা বাঁশী হয় যেই-খানে ৷
যত ছিল ভালোবাসা নীরব-গোপন ৷
সবই আমি করলাম তোমায় অর্পণ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।