অন্তরের কল্পনায় তুমি
- সুদীপ্ত সরকার
তোমার স্মৃতির উদ্দেশ্যে লেখা সেই পত্রটি ৷
হাজার আলো দিয়ে সজ্জিত,দৃশ্যমান জ্যোতি ৷
ঊষার আগমন পেয়ে ফুল হয়ে যায় ৷
এলে রাত ঘনিয়ে হয় তারালয় ৷
গীত শুনে ভাবি আমি,তুমি চলে এসেছ ৷
পুষ্প-কলি পতিত হলে;বুঝি লজ্জা পেয়েছ ৷
কোথা থেকে সুগন্ধ এলো বাতাসে ৷
খোঁপায় গেঁথেছ গোলাপ,মন ভেবে হাসে ৷
প্রজাপতি রঙিন,রামধনু রঙিন;এরা কলঙ্কিত হয় না ৷
জ্বালাতন করে তুমি কভু চলে যেও না ৷
মনে করো তুমি এদের প্রকৃতির প্রিয়া ৷
হতে পারে যার দরুন এসেছে দুনিয়া ৷
যেথা আছো তুমি,সেথা আমার আশ্রয় ৷
যেহেতু তুমি আমার অন্তরের হৃদয় ৷
লক্ষ্যভ্রষ্ট আমি আর লক্ষ্য তুমি হলে ৷
পিপাসিত আমাকে শ্রাবণ হয়ে ভাসালে ৷
আমার দুনিয়া দোলে তব পদ-মলে ৷
আর স্বর্গখানি পেয়েছি তোমার ওই আঁচলে ৷
কত কিছু ভেবে যাই,আমি দিনে-রাতে ৷
আশা নিয়ে কাছে এসো মিলবো এক-সাথে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।