অন্তরের আর্তনাদ
- সুদীপ্ত সরকার
তোমায় কতটা ভালোবাসি,সে তো জানি না ৷
তুমি বিনা আমি একা বাঁচতে পারবো না ৷
ভালোবাসার শুরু কোথায়,শেষ কোনখানে ?
কাছে এসে তুমি মোকে বলে যাও গোপনে ৷
তব পানে চাইলে কেউ জ্বলে ওঠে হিয়া ৷
ছলে-বলে-কৌশলে বুঝাই তারে প্রিয়া ৷
মনে কত ব্যথা লাগে;তার,কী তুমি জানো ?
তোমার জন্য রাজি আমি যেতে প্রেম-রণ ৷
শুনেছি বিচ্ছেদের কষ্ট কাঁদায় প্রতিক্ষণ ৷
জানি না,কী করে কাটায় তারা সেই জীবন ৷
হিয়ার মাঝে বেদনার নেই কো পরিমাণ ৷
দিন যেন মনে হয় বছরের সমান ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।