“ব্যাংক লুট”
- আবু জাফর বিশ্বাস
মধ্যপ্রাচ্যে স্বর্গরাজ্যে, কর্মে ছিল বহাল,
দেশে ফিরে কি করে, বড় হবে সোহেল।
কনস্টাকশনের কাজে তার ছিল অভিজ্ঞতা,
এই জন্যে ব্যাংক লুটের তিনিই হলেন হোতা।
সুড়ঙ্গ কেটে হুড়ঙ্গ করে গিয়েছে পঁচিশ ফুট,
কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের টাকা করেছে লুট।
অভিনব কায়দা করেছিল দাদা, সবই ছিল ঠিক,
চৌকশ র্যাববাহিনী আনিল ছিনি মিস হলনা নিরিখ।
শ্যামপুরে এক বাড়ী ঘিরে, ধরে ফেললো দাদার,
পেলনা পালানোর রাস্তা টাকা পাঁচবস্তা, হইল উদ্ধার।
ষোল কোটি চল্লিশ লাখ টাকা, যাচ্ছিল খোয়া,
অবাক লাগে, ব্যাংক কর্তৃপক্ষ খায় কি বসে মোঁয়া !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।