অমর একুশে বইমেলা
- আবু জাফর বিশ্বাস

বইমেলা... বইমেলা, অমর একুশে বইমেলা,
তোমায় পথচলা, মন উতালা, ভাবি সারাবেলা।
ফুলের বাগিচা, আলোর দিশা, বাংলা একাডেমী,
মোদের আশা বাংলা ভাষা, এযে আমার জন্মভূমি।

হাটি হাটি পা পা, ডাকিছো মা মা, আহা কি আকর্ষণ,
সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো বিদ্বানে করিছে বিচরণ।
কবিতা কাব্য রুপকথার গল্প আরো কতো উপন্যাস,
লিটিল ম্যাগাজিন, দেখিয়া রঙিন, আনন্দ উল্যাস।

বই দিবে মানবিক গুণ, আলোর পথের সন্ধান,
বই হবে সকলের উর্ধ্বে সুস্থ্য সুন্দর জীবন বিধান।
বই হোক আমাদের গন্তব্য, বই আলোর দিশারী,
পড়বো বই রাখবো ধরে, অমর একুশে ফেব্রুয়ারী।

সুস্থ্য মনে সমাজ নির্মাণে, বই পড় বেশি বেশি,
শিশু কিশোরের হাতে হাতে বই পেয়ে তাই খুশি।
নতুন বইয়ের গন্ধ পেয়ে, আনন্দে ভাসিয়ে ভেলা,
কল-কাকলী আর কোলাহলে, মুখরিত বইমেলা।
...............
০৭/০২/১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026