৫০ বছর (৫০তম জন্মদিন উপলক্ষ্যে রচিত)
- শেখ মাফিজুল ইসলাম
জানলায় রোদের খুনসুটি দেখে
ঘুম ভাঙলো যেই
৫০ বছর বললো ডেকে
তোমার সঙ্গে নেই।
অবাক হলাম কন্ঠ শুনে
সত্যি কী আমি নিঃস্ব
ফুরিয়ে গ্যালো দিন কী আমার
টাটা দেবে বিশ্ব।
আমি বললাম মিষ্টি হেসে
৫০ তুমি আছো
আমি যেমন বেঁচে আছি
আমার সঙ্গেই বাঁচো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।