বৃদ্ধা ও অনাথ কুলি
- সুদীপ্ত সরকার

একদা গিয়েছিলাম আমি বড়ো স্টেশনে ৷
কারণটা আজ ঠিক পড়ছে না মনে ৷
ছিল সেথা কত মানুষ;যারা ভদ্র,জ্ঞানী ৷
আর ভদ্রলোকের ব্যবহার,এ তো সবে জানি ৷
প্ল্যাটফর্মের মাঝে এলো জীর্ণ,সাদা বুড়ি ৷
পারাপারের জন্য তিনি ডাকছে ছোড়াছুঁড়ি ৷
ছোড়াছুঁড়ি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ৷
পারল না কেউ হতে তার সাময়িক দোস্তো ৷
অথচ সেই ভদ্র-জ্ঞানীরা ছিল তার পাশে ৷
সম্মানে যে লাগবে দাগ,তাই এলো না কেউ কাছে ৷
সাহায্যকারী ছিল অনেক,চেয়েছিল একজন ৷
পোশাকে ভদ্র ছিল তাঁরা,মনটা থেকে নন ৷
লেগেছিল ভালো যাদের দেখতে এই দৃশ্য ৷
তাদের মুখে ফুটেছিল এক অনবদ্য হাস্য ৷

আর্তনাদ শুনে অনাথ কুলি কাছে এলো ৷
বলে মাগো এবার তবে মোর সাথে চলো ৷
হতভাগ্য বুড়ি চলে গেলো ওই পারে ৷
কুলি তাঁকে নামিয়ে এলো আবার ফিরে ৷
ফিরে আসার আগে বুড়ি বলেছিল তারে ৷
তুমি ছিলে বলে আমি বাঁচলাম সোনারে ৷
সহস্রাধিক মানুষে ছিল পূর্ণ সেই স্টেশন ৷
কুলি বাদে তার কাছে আসেনি কোনো-জন ৷
একটু বাদে বুঝতে পারলাম নেই কো সম্মান ৷
ভদ্ররা সব ভেবেছিল একমাত্র নাদান ৷
ট্রেন চলে এলো,লাগল ছুটোছুটি ৷
কুলি কুলি বলে অস্থির সেথায় এক মুটি ৷
একবারও ভাবে না যে কুলি বাঁচিয়ে রাখে মান ৷
এতো কঠিন করেও কষ্ট কভু হতে পারেনি মহান ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।