তোমারই ভাবনায় নিমজ্জিত
- সুদীপ্ত সরকার
রামধনুর রঙ আর মনের তুলি দিয়ে যদি তোমায় আঁকতে পারতাম ৷
কী করে বলি তোমায়,আমার কাছে তোমার কত দাম ৷
তোমার স্বপ্ন নিয়ে ঘুমেয়েছি,তোমার স্মৃতিতে জেগেছি ৷
অকূল ভাবনায় নিমজ্জিত,নিঃসঙ্গতাও বাজায় বাঁশী ৷
হৃদয়ের সুর,নয়নের সেতার আর স্বপ্নের গীত হল তুমি ৷
মনের গলিতে বয়ে যাওয়া সুগন্ধী পুষ্প-গোলাপী ৷
ছোট কিংবা বড়ো ভ্রমণ;যেখানেই অনুভব নিঃসঙ্গতা ৷
তোমার কথা ভাবলে পরে মনে আসে প্রসন্নতা ৷
পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ সর্বদাই হাস্যমান ৷
যতই দূরে আমি যাই ততই কাছে তুমি বিরাজমান ৷
পর্বতের ধাক্কা,নদীর বাধা পারেনি সবুজ হেসে থামাতে ৷
যেহেতু তব শ্রী-মূর্তিখানি সর্বদা বিরাজ মনেতে ৷
চন্দন-ফুল-আকাশ-মাটি নিজের প্রেম যেমন ৷
তুমি হলে ততোধিক আমার প্রিয়জন ৷
এত মধুর এমন প্রেম হবে যে তোমার আমার ৷
নিতে হবে জনম আমায় কত কতবার ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।