কারগিল যুদ্ধে
- সুদীপ্ত সরকার

চলতে ছিল তখনও কারগিলে সেই যুদ্ধ ৷
ছিল যত বিরোধীরা হয়েছিল সব ক্রুদ্ধ ৷
কাশ্মীর কে পাবে ?--এই নিয়ে দ্যোতনা ৷
বিরোধীরা বিরোধীদের রটিয়েছিল রটনা ৷
এক নয়,দুই নয়,চলেছিল বহুদিন ৷
অবশেষে পূর্বে স্থিত দেশেই পেল স্বাধীন ৷
কত শত সৈনিক হয়েছিল অমর ৷
তার মাঝে ছিল যার নাম সমর ৷
কী করে বলি আমি তার মৃত্যু সংবাদ ৷
মরেছিল সে যুদ্ধে পালাতে গিয়ে সেই রাত ৷
করবে না যুদ্ধ বলে ভয়ে দেয় পালান ৷
আকস্মিক বিস্ফোরণে উড়ে গেলো সেই স্থান ৷
বন্ধুরা তার বাড়িতে পাঠাল মা-কে চিঠি ৷
দেশের জন্য রেখে গেছে ছেলে অনবদ্য কীর্তি ৷
সঠিক খবর মিথ্যা ভেবে রাখা হল গোপনে ৷
বুকে বল,মুখে হাসি;মা ঝরাল অশ্রু নয়নে ৷
যুদ্ধ শেষে দিকে দিকে ছড়িয়ে গেলো সব ৷
তারও নামে পালিত হল মিনিটখানেক নীরব ৷
যুদ্ধ মানে বোঝা গেলো কার যে কেমন খেলা ৷
যুদ্ধ মানেই আবার হল সাহস-ভীরুর স্মৃতি-মেলা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।