লোভী সারমেয়
- সুদীপ্ত সরকার
এক সারমেয় গেলো বাজার মাংস অন্বেষণে ৷
ততোধিক খাবে বলে ফন্দী আঁটল মনে ৷
অপ্রত্যাশিত দেখতে পেল মাংস কাটছে কসাই ৷
লোভী মনে তার যে আর খুশির সীমা নাই ৷
ধীরে ধীরে এগিয়ে গেলো দোকানখানার দিকে ৷
করুণ ভাব বোঝাতে উঠল একটু ডেকে ৷
কসাই ব্যাটার অন্যমনস্ক ফেলল বুঝে দেখে ৷
এবার তার লোভী মনকে কে আটকে রাখে ৷
আকস্মিক মাংস নিয়ে বলে পালাই পালাই ৷
সারমেয়টির মুখে আর কোনো কথা নাই ৷
নদীর দিকে গেলো চলে দ্রুত ছুটতে ছুটতে ৷
কসাই ব্যাটা পারল না যে তাকে আর ধরতে ৷
নদীর উপর সাঁকো দিয়ে হচ্ছিল সে পার ৷
জলের ওপর দেখতে পেল প্রতিচ্ছবি তার ৷
তারও মুখে ছিল এক কালো মাংস খন্ড ৷
লোভের বশে বুঝল না সে এতটুকুও ভালোমন্দ ৷
সেই মাংস পেতে সে নদীতে ঝাঁপ মারল ৷
লোভের পাপে মাংস হারিয়ে নদীর স্রোতে মরল ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।