আঙুর ফল টক
- সুদীপ্ত সরকার

একদা এক চতুর শৃগাল গেলো দ্রাক্ষা ক্ষেতে ৷
দূর থেকে আঙুর দেখে মাতল আনন্দেতে ৷
এদিক ওদিক উঁকি মেরে দেখে কেহ নাই ৷
মধ্যম মধ্যম গতি নিয়ে বলে এগিয়ে যাই ৷
খোঁজাখুঁজি করতে করতে পেল বড়ো থোকা ৷
নীচের গুলি ব্যতিরেকে উপর পানে দেখা ৷
ব্যস্ত হয়ে ছুটে গেলো আঙুর পেরে আনার ৷
লাফের পর লাফ দিয়ে চেষ্টায় রত আবার ৷
পারল না সে কিছুতেই একটিও বাগে আনতে ৷
বোকার মতো চাইল না সে একটু বুদ্ধি খাটাতে ৷
হতাশ হতাশ মনটি নিয়ে ফিরল শৃগাল ঠক ৷
তাই মুখে-মুখে বলতে লাগল "আঙুর ফল টক ৷"


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।