না থাকলে তুই পাশে
- Nil Roy

না থাকলে তুই পাশে
মনখারাপ গুলো ঘুরতে এসে
তোকেই খুঁজে বেড়ায় চারিদিকে,
তাইতো তোকে যতনে
রেখেছি মনের গহীনে
সাজিয়েছি ভালবাসার রঙিন পালকে।

তুই বুঝেই বুঝলিনা, দেখেও দেখলিনা
ভিড়ের মাঝে আমাকে খুঁজলিনা
নিজেকে লুকিয়ে নিলি কোথায় কে জানে ।

তোর অভিমানের নদীতে সবসময়
মিশে থাকি আমি,
তোর স্বপ্নগুলো আনবো কিনে
হোকনা যতই দামি।

আমার না বলা কথা গুলো
থাকে তোরই সন্ধানে,
আমার চিন্তারা উড়ে বেড়ায়
তোর মনের উদ্যানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026