মন বোঝেনা
- Nil Roy

নেই ভালো তবুও
করছি আমি ভালোথাকার ছলনা,
ভাবিনি কোনদিন এভাবে
মুছে যাবে আমার ভালবাসার আলপনা।

হঠাৎ করে কোন এক অজানা ঝড়ে,
আমার সাজানো স্বপ্নগুলো গেল উড়ে।
তোকে ছাড়া আর কিছু ভালো লাগেনা,
নিজেকে বোঝালেও মন বোঝেনা।

মনের নদীতে
তোকে রেখেছিলাম সুখেতে
আজ তবে কেন সেই নদীর কূলে ভাটা,
তোর স্মৃতি ঘিরে
আমার অশ্রু ঝরে
একবারতো বলে যা আমার ভুলটা।

হঠাৎ করে কোন এক অজানা ঝড়ে,
আমার সাজানো স্বপ্নগুলো গেল উড়ে।
তোকে ছাড়া আর কিছু ভালো লাগেনা,
নিজেকে বোঝালেও মন বোঝেনা।

তোকে নিয়ে যত আসা
বেঁধেছিলো মনে বাসা
তারা কেন আজ নিরাশ্রয়,
যন্ত্রণার স্রোতের জলে
আমায় একলা ফেলে
তুই কেন করলি আমায় পরাজয়।


হঠাৎ করে কোন এক অজানা ঝড়ে,
আমার সাজানো স্বপ্নগুলো গেল উড়ে।
তোকে ছাড়া আর কিছু ভালো লাগেনা,
নিজেকে বোঝালেও মন বোঝেনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026