ঋতুর রাজা বসন্ত
- আবু জাফর বিশ্বাস
শীত চলে যায় ফিরে নাহি চায় বসন্তের আগমনে,
কুসুম কাননে ফুটিছে কত ফুল রং লাগিল মনে।
কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে প্রকৃতির কি যে শোভা,
বসন্তের রঙে রাঙিল হৃদয়, লাগিল গায়ে আঁভা।
ছয়টি ঋতুর মাঝে দেখি, রুপ তোমার অনন্ত,
আগুন-রাঙা ফাগুন তুমি, ঋতুর রাজা বসন্ত।
বসন্ত আগমনে, কুসুমকাননে ফুটেছে কত ফুল,
কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে, রঙিন হয়েছে শিমুল।
জোসনাস্নাত মায়াবী রাত, আকাশ ভরা সন্ধাতাঁরা,
ঝিরঝির বাতাস ফুলের সুবাস, মনটা পাগলপারা।
মনের আঙিনায় দাড়িয়ে হায়, হাতছানি দেয় মোরে,
উতালা মন মানেনা বাধন, ফাগুন এসেছে ফিরে !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।