অমর একুশ
- আবু জাফর বিশ্বাস
একুশ বায়ান্নর উদ্দীপ্ত বাঙ্গালীর জাগরণ,
একুশ গণমানুষের হৃদয়ের রক্তক্ষরণ।
একুশ তরুণ প্রজন্মের তারুণ্যের বজ্রধ্বনি,
একুশ লক্ষ কোটি প্রাণে আলোর হাতছানি।
একুশ আন্দোলনের প্রেরণা মুক্তিযুদ্ধের চেতনা,
একুশ গণজাগরণের ঢল মিছিলের উদ্দীপনা।
একুশ ছন্দের কবিতা বিদ্রোহী সুর, মুক্তির গান,
একুশ রাঙা ভোরের ফুলের ঘ্রানে ভরা প্রাণ।
একুশ শিমূল পলাশ কৃষ্ণচূড়ার রক্তিম রূপ,
একুশ দামাল ছেলেদের মিছিলে লাশের স্তুপ।
একুশ সন্তানের শোকে মায়ের আর্তনাদ,
একুশ শতো শহীদের রক্তেভাসা শক্তবাঁধ।
একুশ পাক হায়েনার প্রতি জাতির অভিশাপ,
একুশ সন্তান হারানো শতো মায়ের বিলাপ।
একুশ বাঙালির অহঙ্কার নবচেতনার অঙ্গীকার,
একুশ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর।
একুশ যেন স্বপ্নিল বর্ণমালা আমার মায়ের ভাষা,
একুশ বাবুই পাখির বাসা যোগায় প্রাণে আশা।
একুশে ফেব্রুয়ারী আমরা কখনো যাবনা ভুলি,
একুশ শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।