তুই আমার হওয়ার ছিলিনা
- Nil Roy

ভালবাসার বাঁধনে জড়ালি;
তবে কেন একলা করলি;
একবারতো খবর নিলিনা,
তোকে ছেড়ে কেমন থাকবো;
এই ব্যথা কাকে বলবো;
একবারতো ভেবে দেখলিনা,

তুই আমার হওয়ার ছিলিনা,
তাই হয়তো খবর নিলিনা।

বানের জলের মতো এসে ভেসে চলে গেলি আবার,
যাবি যদি তবে কি প্রয়োজন ছিলো আমার জীবনে আসার।

আমায় ছুঁয়ে কথা দিয়েও,
কথা রাখতে পারলিনা,
তুই আমার হওয়ার ছিলিনা।

মিথ্যা ছিলো বলতো আমায় তোর ওই দুটি নয়ন,
তবুও তোকে বিশ্বাস করেছিলাম তাই হয়তো হলো এমন।

আমায় ছুঁয়ে কথা দিয়েও,
কথা রাখতে পারলিনা,
তুই আমার হওয়ার ছিলিনা।

ভালবাসার বাঁধনে জড়ালি;
তবে কেন একলা করলি;
একবারতো খবর নিলিনা,
তুই আমার হওয়ার ছিলিনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026