শেয়াল-কাছিমের দৌড় খেলা
- সুদীপ্ত সরকার

একদা ইচ্ছে হল পশুরাজ সিংহের ৷
দৌড় খেলা দেখবে শেয়াল আর কাছিমের ৷
শুনে খুশি ছিল না কেউ শেয়ালের মতো ৷
থেকে থেকে কাছিম শুধু করছে ইতস্তত ৷
শেয়ালের ভারী মজা জিতবে যে তাই ৷
হেরে যাবে বলে কাছিমের দুঃখের সীমা নাই ৷
বিচারক ছিলেন সেথা স্বয়ং পশুপতি ৷
নিরপেক্ষ রায় দেবেন বললেন সত্যি সত্যি ৷
শেয়াল-কাছিমের ঝগড়ায় পশুপতির এমন ইচ্ছা ৷
দেখতে চান দু'জনের হয় কেমন দশা ৷
মুঙ্গের থেকে শুরু করে শেষ চৌঙ্গেরি ৷
ভগবান আছে সেথা যিনি হর-গৌরী ৷
হার-জিতের পক্ষপাতে চলছে অলীক কল্পনা ৷
একে 'পরের সঙ্গে করছে তাই নিয়ে জল্পনা ৷
প্রভাতে শুরু হল তাদের দৌড় খেলা ৷
রাস্তার দুই ধারে জমে গেছে মেলা ৷
শেয়াল যে খুব দ্রুত চলে গেলো ভাই ৷
কাছিমও তো একচুল সেথা থেমে নাই ৷
কিছু দূর এগিয়ে শেয়াল পিছে চাহে একবার ৷
আসতে গেলে কাছিমের লাগবে ঘন্টা চার ৷
অপরাহ্ণে গাছের ছাওয়ায় নিদ্রামগ্ন শেয়াল ৷
কাছিমটি এবার বুঝল ধূর্ত শেয়ালের চাল ৷
শেয়ালকে না জাগিয়ে আপ্রাণ ছুটতে লাগল ৷
নিদ্রাভঙ্গ শেয়াল তার না আসার চিত্র ভাবল ৷
মধ্যম মধ্যম মাত্রায় প্রায় কাছিম পৌঁছে গেলো ৷
কাছিমের তরে পশুবর্গরা করতালি যে বাজাল ৷
বাঁক ঘুরতেই শেয়াল দেখে নিজের পৌনে সর্বনাশ ৷
বোকা কাছিমের কান্ড দেখে শেয়ালের চক্ষু চড়কগাছ ৷
পা দু'টিকে চাকা বানিয়ে শেয়াল দিল ছুট ৷
ততক্ষণে বোকা কাছিম পৌঁছে গেছে বহুত ৷
পারল না আর কিছুতেই নাগালটি তার ধরতে ৷
ধপাস্‌ করে পড়ে গেলো শেয়াল ছুটতে ছুটতে ৷
দূর থেকে শেয়াল শুধু দেখল ততটুকু ৷
প্রথম হয়ে বোকা কাছিম দেখাল যতটুকু ৷
পুরস্কার পেলে কাছিম,শেয়াল আপসোস করে ৷
পশুরাজের নিকট কাছিম সেরা সম্মানও পেল রে ৷
উপস্থিত সব পশুর দল হয়েছিল যে অবাক ৷
শেয়াল শুধু দাঁড়িয়ে রইল হয়ে বোকা নির্বাক ৷
নিজের দোষে লজ্জা পেয়ে শেয়াল লজ্জিত ৷
আর বোকা কাছিম সকলের কাছে হল গর্বিত ৷
কোনো লক্ষ্যে পৌঁছতে চাই কঠোর পরিশ্রম ৷
শেয়ালের বুদ্ধিতে চললে হতে পারে কোথাও কম ৷
নিয়মের কাজ নিয়ম মেনে সদা করা চাই ৷
সুখ খানিকের কষ্টে পাওয়া যাবে অবশ্যই ৷
এই কথাটা স্মরণ রেখো তোমরা সবাই আজ ৷
এমনি করেই হয়েছিলাম আমি তোমাদের পশুরাজ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।