বন্ধু-দ্বয়
- সুদীপ্ত সরকার

দুই বন্ধু বেড়িয়েছিল যাবে বলে ভ্রমণে ৷
যেতে যেতে পৌঁছে গেলো গভীর এক বনে ৷
লোক নাই,জন নাই;জনশূন্য নিবাস ৷
পাখির কূজন ব্যতীত সেথা দাঁড়িয়ে গাছ ৷
এমন সময় বন্ধু-দ্বয়ের মনে এল ভয় ৷
শুরু হল বলাবলি কী হয়,কী হয় ?
আকস্মিক দূর হতে দেখে ভালুক আসতে ৷
একজনের জানা ছিল;তাই ভয়ে গাছেতে ৷
অন্য জনের আর্তনাদ,"জানি না গাছে চড়তে ৷"
বন্ধু বলে পারবো না নইলে তোকে বাঁচাতে ৷
পারল না চেষ্টা করেও সে গাছে উঠতে ৷
অবশেষে শুয়ে পড়ল সে ভালুকের ভয়েতে ৷
নড়া-চড়া না করে মরার ভানে রইল ৷
কাছে এসে ভালুক তাঁকে নাক দিয়ে শুঁক'ল ৷
নিশ্বাস নেয় নি বলে ভালুক ভাবল মৃত ৷
মনে মনে ভয় পেয়ে হল জমা ঘৃত ৷
গাছের বন্ধু এই দৃশ্য দূর হতে দেখল ৷
বেঁচে গেলাম ভালুক হতে মনে মনে ভাবল ৷
ধারণা ছিল হয়তো ভালুক কিছু একটা করেছে ৷
ভালুকের সরণে বন্ধু জেগে বসেছে ৷
গাছ থেকে নেমে গিয়ে বন্ধু তাঁকে সুধাল ৷
ভালুক তোর কানে-কানে কী কথা বলল ?
উত্তর হিসাবে তাঁকে বন্ধু বলল শুধু ৷
বিপদ-কালীন সাহায্যহীন বন্ধু তো নয় বন্ধু ৷
এই কথা শুনে বন্ধু নিজে লজ্জা পেল ৷
স্বার্থপর বন্ধু ছেড়ে বন্ধু চলে গেলো ৷
নিজের জীবন বিপন্ন করে যে পরের তরে করে ভালো ৷
সে-ই হল প্রকৃত বন্ধু তা উভয়েই জানতে পারল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।