টক-ঝাল-মিষ্টি মেয়ে
- সুদীপ্ত সরকার

রাগে গজগজ ছোট্ট কন্যা ৷
নামটি তার ছিল অনন্যা ৷
খায় নাকো ঝাল রান্না ৷
বসে শুধু করে কান্না ৷

বলত সে সদা হক ৷
পারত না খেতে টক ৷
খেলার প্রতি বিশাল ঝোঁক ৷
করলে খেলা নাইকো শোক ৷

মিষ্টি দিলে দিত ফেলে ৷
সদা বাহানা করত ছলে ৷
হাসল শেষে কাঠ পুতুলে ৷
সবকিছু সে গেলো ভুলে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।