শেয়াল-কুমিরের কৃষি-চাষ
- সুদীপ্ত সরকার
চতুর শেয়াল আর বোকা কুমির হল এমন বন্ধু ৷
যেন তারা পেয়েছিল কোথাও যুগ্ম অমৃত-মধু ৷
কিছুদিন যেতে না যেতেই এল এমন চিন্তা ৷
দুটো চাষ করবে বলে ব্যস্ত তাদের মনটা ৷
প্রথম বার গম চাষে হল মত শেয়ালের ৷
উপরের অংশ নিবে শেয়াল আর নীচেরটা কুমিরের ৷
কুমির সর্বদা ছিল রাজি উক্ত অভিমতে ৷
পরের বার ফসল চাষে শর্ত বিপরীতে ৷
ফসল কেটে শেয়াল পেল গমের কঠিন দানা ৷
বোকা কুমির পারল না করতে বাহানা ৷
প্রথম বার হওয়ার পর দ্বিতীয় শুরু করল ৷
শর্তের ফাঁদ স্মরণ করে শেয়াল মনে হাসল ৷
বোকা কুমিরের শখ হল করবে আদার চাষ ৷
বিপরীত শর্ত মেনে নিয়ে কুমিরের গেলো আশ ৷
দ্বিতীয় বারও ফসল কেটে কুমিরের সর্বনাশ ৷
বোকা কুমিরের বোকামি দেখে শেয়ালের পৌষ মাস ৷
নিজের বোকামিতে কুমির সত্যি বোকা রইল ৷
বোকা কুমিরের কান্ড দেখে শেয়াল বেজায় নাচল ৷
স্ব-বোকামির সাথে সাথে শেয়ালেরও চাল বুঝল ৷
তাইতো এবার কুমির বোকা শেয়ালের কু-সঙ্গ ছাড়ল ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।