বৈকাল এলে
- সুদীপ্ত সরকার
চল্ চল্ চল্ ৷
মাঠে নিয়ে ফুটবল ৷
দুধ খেয়ে হবে খেলা ৷
বিকেল থেকে সন্ধ্যা-বেলা ৷
খেলছে সেথা শিশুর দল ৷
ছোট্ট পায়ে ছোট্ট বল ৷
দেখে বড়ো লাগছে ভালো ৷
নিভে গেলো দিনের আলো ৷
এবার শেষ হল খেলা ৷
জমল সেথা শিশু-মেলা ৷
বড়ো শিশু বলটি নিল ৷
শিশুর দল বাড়িতে ফিরল ৷
বাড়ি গিয়ে শিশু পড়ে ৷
নামতা বলে অঙ্ক করে ৷
পড়ার শেষে খেতে বসল ৷
খাওয়া হলে সোজা ঘুমাল ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।