দুই ভাই আর এক পন্ডিত
- সুদীপ্ত সরকার
এক গ্রামে বাস করত দুই অনাথ ভাই ৷
তাঁদের মধ্যে একজন চালাক আরেকজন ভোঁদাই ৷
চালাক শুধু বোকাকে চাইত সদা ঠকাতে ৷
হিংসা কভু ছিল না বোকা ভাইয়ের মনেতে ৷
হেমন্তের অবসানে এল শীত কাল ৷
কুয়াশায় আচ্ছন্ন বিকেল-সকাল ৷
চালাক ভাই কুমতলবে ফন্দী এমন আঁটল ৷
বোকা ভাই আত্মবিশ্বাসে তাতে পা রাখল ৷
একটি লেপ দু'জন মিলে শ্মশান থেকে আনল ৷
দিন-রাতের ব্যবহারে শর্ত আরোপ করল ৷
দিনের বেলায় নিতে হবে বোকা ভাইকে লেপ ৷
আর রাতের বেলায় চালাক ভাই দিচ্ছে গায়ে প্রলেপ ৷
একদা এক শেয়াল পন্ডিত দেখল তাঁদের কীর্তি ৷
শপথ নিল বোকা ভাইকে শেখাবে উচিত নীতি ৷
বোকার নিকট শেয়াল এসে কহে শোন ভাই ৷
শুনলে একবার কথা আমার লাভ চাইতে ক্ষতি নাই ৷
শেয়াল তাঁকে বুদ্ধি দিল লেপটি ভেজাও দিনে ৷
দেখতে পাবে চালাক ভাই আরাম ছাড়বে কথনে ৷
রাতের বেলায় দেখতে পেল বোকা মজার দৃশ্য ৷
হুহু করে কাঁপছে চালাক আর স্বপনের হর্ষ ৷
চালাক ভাই বোকার সনে করছে রেষারেষি ৷
বোকা ভাই বুঝিয়ে দিল শর্ত মেনেই করেছি ৷
চালাক এটা বুঝতে পারল বেশ হারে হারে ৷
বোকা ভাইয়ের মাথার বুদ্ধি খুলল কেমন করে ?
চালাক এবার ক্রুদ্ধ হয়ে মিষ্টি ফন্দী আঁটল ৷
বোকা ভাইটি একটু হেসে তাতেও রাজি হল ৷
দুই ভাই মিলে একটি তালের গাছ বুনল ৷
গোড়ার কাজ বোকাকে দিয়ে চালাক উপরটা নিল ৷
বছর কয়েক পরে সেই তালের গাছটি বাড়ল ৷
জল দিয়েছিল বোকা ভাই আর চালাকে তাল পাড়ল ৷
এমন দৃশ্য দেখে বোকার সহ্য হল না ৷
শেয়ালের কাছে অন্তিম বার চাইল করুণা ৷
পন্ডিত শেয়াল বুদ্ধি দিল ভালো থেকে মন্দ ৷
তার মধ্যে বোকার মনে হল একটি পছন্দ ৷
বুদ্ধি নিয়ে বোকা এবার ফেলল শেষ চাল ৷
তাইতো চালাক পারল না আর বোকা হতে আড়াল ৷
পরদিন সকাল বেলায় শুরু বোকার কান্ড ৷
ঘুম থেকে উঠে চালাক দেখে লন্ড-ভন্ড ৷
বোকা ভাই কুড়ুল দিয়ে কোপাচ্ছে গাছের গোড়ায় ৷
চালাক এসে হনহনিয়ে উঠল গিয়ে আগায় ৷
আকস্মিক আগা থেকে চালাক পড়ল নীচে ৷
গোড়া থেকে ভেঙে গাছ পড়তে লাগল উপচে ৷
তালের লোভ সামলাতে পারল না ভাই চালাক ৷
গাছের নিকট হোঁচট খেয়ে ভাঙল আগে নাক ৷
ব্যথায় কাতর চালাক এবার পেল উচিত শিক্ষা ৷
বোকা চালাকের গুরুদেব,পেয়েছে তার দীক্ষা ৷
করবে না আর শয়তানি চালাক দিব্যি কাটল ৷
পন্ডিতের দুই বুদ্ধির জোরে বোকাও জব্দ করল ৷
পারে নাকো চালাক দেবদূত যেথায় ছুটে যেতে ৷
বোকার থেকেও বোকারা সম্পদ আনে তথা হতে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।