এক মৃগ ও এক ব্যধি
- সুদীপ্ত সরকার
একদা এক জঙ্গলে বাস করত শ্রী হরিণ ৷
শিং দ্বয়ের জন্য গর্ব করত সারাদিন ৷
পারত সে ছুটে যেতে অতি দ্রুত গতিতে ৷
তাইতো নিজেকে আলাদা ভাবত আনন্দেতে ৷
রূপে,গুণে সদা সে করত অহঙ্কার ৷
পশু বনে তার থেকে নেই কোনো সুন্দর ৷
বনের মাঝে হয়ে উঠল সে সেরা আদুরী ৷
নিজের রূপ জলে দেখে বলত--"আহা ! মরি ৷"
আকস্মিক এক ব্যধি এল সেই বনে ৷
মৃগয়া করবে বলে মৃগের অন্বেষণে ৷
অপরাহ্ণে পড়ল ধরা সে ব্যধির চোখে ৷
শুরু হল ছুটাছুটি এদিক হতে ওদিকে ৷
দ্রুত ছুটে ঝোপের ভিতর মৃগ প্রবেশ করল ৷
ব্যধি মৃগ মৃগ বলে প্রায়শই হাঁক পারল ৷
ক্লান্ত হয়ে ব্যধি এবার ঝোপের নিকট বসল ৷
ক্ষণিক বাদে দেখতে পেল ঝোপটি নড়ে উঠল ৷
ধনুক হাতে দেখতেই করল পালানোর চেষ্টা ৷
ঝোপের থেকে ছুটতে গিয়ে আটকাল শিং দুটা ৷
আচমকা সেই ধনুক হতে ছুটে গেলো এক তীর ৷
ডাকতে ডাকতে অস্থির মৃগ হয়ে গেলো চির-স্থির ৷
যাহা নিয়ে মৃগের গর্ব,তাহাই মৃত্যুর কারণ ৷
ব্যধির কাছেই হল মৃগের লোভে-পাপে-পতন ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।