অসাধু মুদিওয়ালা
- সুদীপ্ত সরকার

রামগঞ্জের মুদিওয়ালা দেখতে কালো যম ৷
বেচার সময় ওজনটিতে দিত অল্প কম ৷
কম ওজনের ধূর্ততা পারল না কেহ ধরতে ৷
উচিত ওজন মনে করেই নিত আনন্দেতে ৷
এইভাবে কেটে গেলো প্রায় বছর কয়েক ৷
রামগঞ্জের বাজারে এল সাধু এক ৷
প্রথম দিনেই মুদিওয়ালা তার কাছে পড়ল ধরা ৷
সুধাইলে মুদিওয়ালা বুঝায় তারে ব্যবসা করা ৷
যোগ্য সাজা দিতে সে এল পরের দিন ৷
মনে মনে ভেবেছিল রেখে যাবে ঋণ ৷
পরিস্থিতি এমন হল যে পারল না কিছুতেই ৷
অল্প পয়সা রেখে দেবে বাকির খাতাতেই ৷

হুড়মুড়িয়ে এসে বলে কেজি দুয়েক ডাল ৷
বাটখারার সেই ওজন দেখে বুঝে গেলো চাল ৷
যুক্তি দিয়ে বলে তারে কেন এমন করলে ?
"নিতে লাগবে হালকা তোমার"--এটাই দিল বলে ৷
উচিত সাজা দিতে সাধু পয়সা দিল কম ৷
এতক্ষণে মুদিওয়ালা রাগে বোমবোম ৷
ক্রুদ্ধ হয়ে মুদিওয়ালা সুধায় তারে কারণ ৷
গুনতে লাগবে পয়সা কম;শুনল না কোনো বারণ ৷
ধীরে ধীরে ছড়িয়ে গেলো মুদিওয়ালার কান্ড ৷
ব্যবসা এবার উঠল লাটে,হল লন্ড-ভন্ড ৷
এতদিনের ব্যবসাতে যা পেয়েছিল মজা ৷
এক সাধুর বুদ্ধিতেই পেল সে কঠিন সাজা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।