ডাক্তারের তনয়
- সুদীপ্ত সরকার
আকস্মিক আরম্ভ তুমুল ঝগড়া ৷
থেকে থেকে গলাবাজি করছে এক ছোকরা ৷
ইতোমধ্যে লেগে গেলো হাতাহাতি খেলা ৷
জমল সেখানে বোকা মানুষের মেলা ৷
কারণ হিসাবে গেলো সেথা জানা ৷
ধনীকে দরিদ্র বলার ছিল বেদনা ৷
হাঁপিয়ে হাঁপিয়ে এল সেথা তার মা ৷
যার মুখে ছুড়েছিল ধনী পুত্র জামা ৷
গরিবের মা এসে মারল গালে চড় ৷
তাইতো গরিব ছোকরা ভয়ে থরথর ৷
বলল না একটু কথা মায়ের উপর দিয়ে ৷
মা,ছেলে উভয়েই চাইল ক্ষমা পায়ে ৷
ধনী পুত্র অবহেলা করল তাদের ৷
লাঠি মেরে মাথাটা ফাটাল মায়ের ৷
রক্তের ভয়ে সঙ্গ নিয়ে ধনী পুত্র ছুট ৷
মায়ের রক্ত থামাতে গরিব পুত্র অটুট ৷
অতঃপর গাড়ি গাড়ি করে চিত্কার ৷
রক্ত দেখে সামনে তাদের এল না কেউ আর ৷
আবেগে পূর্ণ গরিব ছেলে নিয়ে গেলো সেথা ৷
ডাক্তার বাবু সর্বদা চিকিত্সা করে যেথা ৷
দেখে ডাক্তার বলে তাঁকে ভয় নেই খোকা ৷
একটু বাদেই মায়ের সনে হল তার দেখা ৷
কিন্তু কিন্তু করে ডাক্তার সুধাল ছেলেটারে ৷
মায়ের দুরবস্থাটা আজ হল কেমন করে ?
বর্ণনা দিল সব ছেলে মুখে-মুখে ৷
রেগে ডাক্তারের অশ্রুপাত হল তাদের দেখে ৷
ক্ষমা ক্ষমা বলে ডাক্তার পড়ল মায়ের পায়ে ৷
সে যে ছিল মোর তনয় বলল ডাক্তার ভয়ে ৷
লজ্জা পেয়ে ডাক্তার বাবু বলল শপথে ৷
এমন ঘটনা ঘটবে না আর সুদূর ভবিষ্যতে ৷
অবশেষে ডাক্তার বাবু পৌঁছে দিল বাড়ি ৷
ছেলে বাঁধার জন্য ডাক্তার হাতে নিল দড়ি ৷
গরিব মা বুঝতে পেল করবে অনুচিত ৷
তাইতো সে শোনাল তাঁকে যথাযথ উচিত ৷
ছেলে তোমার নষ্ট হয়েছে সঙ্গদোষে বটে ৷
নইলে বড়ো আদরে কিংবা অনুপস্থিতিতে ৷
ধন্যবাদ জ্ঞাপন করে ডাক্তারের প্রস্থান ৷
কু-সঙ্গ ছাড়িয়ে ছেলের প্রতি দিল ঘ্যান ৷
কিছুদিন পরে বদ ছেলে হল ঠিক ৷
পূর্ব স্মৃতি স্মরণে ছেলের মনে আসে ধিক্ ৷
ডাক্তারের পুত্র ক্ষমা চাইল গরিব মায়ের কাছে ৷
নিজের বুদ্ধিতে করে নি,স্বীকার করল সঙ্গদোষে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।